দেশের বাজারে সোনা ও রুপার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা বা নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। বর্তমানে ভ্যাটসহ এই মানের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
রুপার গহনার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নতুন দর। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম রাখা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দরের ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা এখন ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার টাকার কিছু বেশি দামে পাওয়া যাচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
অর্থনীতি ডেস্ক 








