দেশের বাজারে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা ২ লাখ ৩৪ হাজারের বেশি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ AM

দেশের বাজারে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা ২ লাখ ৩৪ হাজারের বেশি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ১০:১৩:৫৬ AM

দেশের বাজারে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা ২ লাখ ৩৪ হাজারের বেশি


দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। রুপার ক্ষেত্রেও মানভেদে ভরিপ্রতি দামের পার্থক্য রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই দেশের বাজারে গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা।

সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রেও দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার গহনার মধ্যে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকা ভরি এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর