নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব ‘জেনারেল ডিবেট’ শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা বক্তব্য দেবেন। এরই মধ্যে গতকাল ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
আজকের সিলেট/ জেকেএস
আন্তর্জাতিক ডেস্ক 








