সুনামগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ AM

সুনামগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৯:৫০:২৬ AM

সুনামগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার


সুনামগঞ্জে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, নাশকতার চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে সদর থানায় করা একটি মামলায় খায়রুল কবির রুমেনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। ওই মামলায় সম্প্রতি তাকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর রুমেনকে আদালতে সোপর্দ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর