ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ PM

ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১০:২৮:০৮ AM

ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা


দেশের বাজারে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার নতুন দাম কার্যকর করে। নতুন কোনো দর নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের বাজারে এই মূল্যেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায়।

অন্যদিকে, ভালো মানের রুপার গহনার এক ভরির দামও ৫ হাজার টাকা ছাড়িয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর