ফেনীর পথে প্রধানমন্ত্রী, দিনভর চার কর্মসূচিতে অংশ নেবেন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২২ AM

ফেনীর পথে প্রধানমন্ত্রী, দিনভর চার কর্মসূচিতে অংশ নেবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১০:১৩:২৩ AM

ফেনীর পথে প্রধানমন্ত্রী, দিনভর চার কর্মসূচিতে অংশ নেবেন


ফেনীতে এক দিনের সফরে চারটি কর্মসূচিতে অংশ নিতে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচিতে বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

ফেনীতে দিনব্যাপী এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর