ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ PM

ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১০:২০:১৯ AM

ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা


শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ও নগদ প্রবাহ দুটিতেই আগের বছরের তুলনায় বৃদ্ধি দেখা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরে এ পরিমাণ ছিল ২০ টাকা ২৭ পয়সা।

এদিকে, গত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৪৪ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ রাখা হয়েছে ২৬ অক্টোবর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর