শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

‘গুপ্ত রাজনীতি করে বারুদ কণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ১০:০৫:২৪ পূর্বাহ্ন

‘গুপ্ত রাজনীতি করে বারুদ কণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন


গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতি করে তেজস্বী কণ্ঠ অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ব নিয়েও সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। তাঁর দাবি, জামায়াত-শিবির ও এনসিপি মিলিয়েও এমন কোনো নেতা নেই, যাঁর কণ্ঠ জনতার মধ্যে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করতে পারে। জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর ‘তছনছ’ হয়ে গেছে। তাঁর ভাষ্য, বিরোধী রাজনীতিতে নুরের কণ্ঠে যে তেজ ছিল, সরকারে যাওয়ার পর তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। তবে জামায়াত-এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, ভিপি নুরকে ক্ষেপানোর পরিণতি জামায়াত-শিবির ও এনসিপিকে ‘করুণভাবে’ ভোগ করতে হবে। নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তাঁকে চেনেন উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর