তাহিরপুরে ইউপি সদস্য গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪০ PM

তাহিরপুরে ইউপি সদস্য গ্রেপ্তার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১২:৪১:৪২ PM

তাহিরপুরে ইউপি সদস্য গ্রেপ্তার


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুশাহিদ আলম রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার ভোর রাতে যাদুকাটা নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মুশাহিদ আলম রানুর বিরুদ্ধে উপজেলার অন্যতম বালু মহাল যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন, যাদুকাটায় অবৈধ ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডে স্থানীয় অনেকে তাদের বসত ভিটে হারায়। তার অন্যায় কাজের প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকায় একাধিক বার মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এর আগেও গত বছরের আগস্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যাদুকাটা নদী থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। রানুর সঙ্গে জড়িত রয়েছে প্রভাবশালী চক্র। যাদের নদীর পাড়ে জমি আছে আর বালু বিক্রি করতে কৌশলে নদীর পাড় কিনে মালিক সেজে পাড় কেটে বালু বিক্রি করে ধ্বংস করেছে গ্রামের পর গ্রাম। বসতবাড়ি হারিয়েছে হাজারো পরিবার।

ক্ষতিগ্রস্ত নদীর পাড়ের বাসিন্দারা জানান, রানু মেম্বারকে যারা সহযোগিতা করেছেন তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারণে আমাদের নদীর পাড়ে বসতবাড়ি নদীতে বিলিন হয়েছে।  

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর