সিলেট বিভাগীয় পর্যায়ে ২/২ পয়েন্টের খেলা সম্পন্ন করে টাইমিংয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী গালিবা করিম মাহা।
তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়, দিরাই উপজেলা ও সুনামগঞ্জ জেলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিভাগীয় পর্যায়েও নিজের মেধার স্বাক্ষর রাখলো মাহা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, গালিবা করিম মাহার মেধা, পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাস বিদ্যালয়ের জন্য সত্যিই গর্বের বিষয়। তার এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ ও সিলেটবাসী তাকে নিয়ে গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে মাহার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। তার আগামীর পথ আরও সাফল্যময় হোক এই প্রত্যাশা সবার।গালিবা করিম মাহা বকশিপুর গ্রামের ফয়সল করিম ও রোকসানা বেগমের মেয়ে।তাঁর এ কৃতিত্বে গর্বিত।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








