কমলগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ PM

কমলগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৫:৪১:০৯ AM

কমলগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত


মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামদান সোহান (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। নিহত সোহান মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ও শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মঈন আহমদের ছেলে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হামদান সোহান তাঁর আপন ছোট ভাই ও বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর