ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ AM

ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৯:১২:১৮ PM

ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যথারীতি ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলারও তারিখ ঘোষণা করা হবে।

রোববার বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ঢাকা মেইলকে বলেন, আমরা বৈঠকের বিষয় নিয়ে প্রেস রিলিজ পাঠাবো। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর