মহানগরীতে পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা জারি
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৮ PM

মহানগরীতে পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০২:৫৮:২১ PM

মহানগরীতে পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা জারি


৫০তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট মহানগরী এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, আগামী শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা, লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য ও টি-পাথর বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, পরীক্ষা কেন্দ্রগুলোতে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রম নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন সময়ের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগরীতে যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো—মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়ম,ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ, চৌহাট্টা আলিয়া মাদরাসা, চৌহাট্টা,আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মীরাবাজার।

পুলিশ সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর