বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

জ্যাঙ্গুর সেঞ্চুরি, উইকহামের অর্ধশতকে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০৪:৪৭:৩৯ অপরাহ্ন

জ্যাঙ্গুর সেঞ্চুরি, উইকহামের অর্ধশতকে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট হাতে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও আমির জ্যাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরি ও কেভিন উইকহামের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা চলাকালে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান। ক্রিজে থাকা আমির জ্যাঙ্গু ১৭১ বলে ১১১ রান করে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। অন্য প্রান্তে জাস্টিন গ্রিভস ৬২ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছিলেন। তাঁর ইনিংসে ছিল টি ৩টি ছক্কার মার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ১৪ রানে দ্বিতীয় এবং ২৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

ব্র্যান্ডন কিং ১৮ বলে ৯, জশুয়া দা সিলভা ১৭ বলে ১২ এবং কাভেম হজ মাত্র ১০ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।

এরপর কেভিন উইকহামকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আমির জ্যাঙ্গু। চতুর্থ উইকেটে দুজনের ২৪৯ বলে ১৩১ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যয় থেকে উদ্ধার করে। ১৪৫ বল মোকাবিলা করে ৫টি চারে ৬১ রান করেন উইকহাম। তাঁকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ১৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদের শিকার ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি।

এ রিপোর্ট লেখার সময় (বিকাল ৪:২৫ মিনিট) ফ্লাড লাইট জ্বালিয়েও উভয় পাশে পর্যাপ্ত আলো না পাওয়ায় দিনের দিনের খেলা শেষ ঘোষণা করেন। এর আগে বিকাল ৪.০৮ মিনিটে আলোক স্বল্পতার কারণে কারণে খেলা স্থগিত করা হয়। ঢাকা টেস্ট ম্যাচেও বিকাল ৪ টার দিকে একই সমস্যা দেখা দিয়েছিল।

সিলেটের মাঠে প্রথম দিনের এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এখন বড় সংগ্রহ গড়া। অন্যদিকে বাংলাদেশের বোলারদের সামনে চ্যালেঞ্জ, বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিয়ে সফরকারীদের রান আটকে রাখা।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর