শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০৩:১৩:০৭ অপরাহ্ন

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার জগদীশপুর এলাকায় অবস্থিত বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতের নাম আশিক মিয়া (২৫)। তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে। নিহত আশিক সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।

‎কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার অভ্যন্তরে একটি মেশিনে কাজ করছিলেন আশিক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য্য হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
‎
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর