সিলেটে হাম রোগের প্রকোপ বৃদ্ধি, আইসোলেশনে ভর্তি ৫২ রোগী
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৬ PM

সিলেটে হাম রোগের প্রকোপ বৃদ্ধি, আইসোলেশনে ভর্তি ৫২ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ০৪:৩১:০৭ PM

সিলেটে হাম রোগের প্রকোপ বৃদ্ধি, আইসোলেশনে ভর্তি ৫২ রোগী

ছবি: সোহেল মিয়া


সিলেটে দিন দিন বৃদ্ধি পাচ্ছে হাম রোগের প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ব্যবস্থা চালুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন। ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের লক্ষণ বেশি পরিলক্ষিত হচ্ছে বলে জানা গেছে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইসোলেশন ইউনিট চালুর পর থেকে ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন। ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই এ সময় জনসমাগম এড়িয়ে চলা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর