ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৬ PM

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০২:০৯:২৯ AM

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন


সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ১২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে এ অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর