সুবিদবাজারে স্কুলছাত্রের গলায় ফাঁস, চিরকুট উদ্ধার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:০৬ PM

সুবিদবাজারে স্কুলছাত্রের গলায় ফাঁস, চিরকুট উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৫:৪৯:১১ PM

সুবিদবাজারে স্কুলছাত্রের গলায় ফাঁস, চিরকুট উদ্ধার


নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহাদি আনজুম (১৫) নামের এক স্কুল ছাত্রের গলায় ফাঁস ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নং বাসার চতুর্থ তলা থেকে মাহদীর ঝুলন্তটি লাশটি উদ্ধার করে। এসময়  মাহাদি আনজুমের লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

মাহাদি আনজুম ডা. রুলী বিনতে রহিমের সন্তান। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

ওসি জানিয়েছেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্কুলছাত্রের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর