রোনালদো না মদ্রিচ, কার বিশ্বকাপ স্বপ্ন থামবে আজ?
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০২ AM

রোনালদো না মদ্রিচ, কার বিশ্বকাপ স্বপ্ন থামবে আজ?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০৯:১৬:১৮ PM

রোনালদো না মদ্রিচ, কার বিশ্বকাপ স্বপ্ন থামবে আজ?


বিশ্ব ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। ক্লাব ফুটবলে দীর্ঘদিন একই জার্সিতে সাফল্যের পর এবার বিশ্বকাপের মঞ্চে একে অপরের প্রতিপক্ষ তারা। ফলে নকআউট পর্বের এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

শুক্রবার  বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টোতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, বরং দুই কিংবদন্তির বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইও।

রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন রোনালদো ও মদ্রিচ। তাদের যুগলবন্দিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপসহ ইউরোপিয়ান ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছে স্প্যানিশ ক্লাবটি। রোনালদো ছিলেন গোলের প্রধান ভরসা, আর মদ্রিচ মাঝমাঠ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করেছেন অসাধারণ দক্ষতায়।

তবে ক্লাব পর্যায়ে অসংখ্য সাফল্য এলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা দুই তারকার কাছেই। বয়সের বিবেচনায় এটি দুজনেরই শেষ বিশ্বকাপ হতে পারে, যদিও কেউই এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি।

এই ম্যাচে জয়ী দল এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডে এবং বাঁচিয়ে রাখবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অন্যদিকে পরাজিত দলের সঙ্গে শেষ হয়ে যেতে পারে এক কিংবদন্তির বিশ্বকাপ অধ্যায়।

তাই টরন্টোর এই লড়াই শুধু পর্তুগাল ও ক্রোয়েশিয়ার নয়, এটি রোনালদো ও মদ্রিচের স্বপ্ন, অভিজ্ঞতা এবং উত্তরাধিকারেরও এক স্মরণীয় দ্বৈরথ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর