জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ PM

জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৯:৪৩:৫৬ AM

জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো


বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার আনন্দের মধ্যেও পর্তুগাল শিবিরে ছিল গভীর বিষাদের ছাপ। ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ের পর উদযাপনের কেন্দ্রবিন্দুতে শুধু নকআউটে ওঠার সাফল্য ছিল না, বরং প্রয়াত সতীর্থ ডিওগো জোটার স্মৃতিও ছিল। প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জয় উৎসর্গ করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচ শেষে দলের আনুষ্ঠানিক ফটোসেশনে রোনালদো হাতে তুলে নেন জোটার ২১ নম্বর জার্সি। এরপর সেটি নিজেই গায়ে জড়িয়ে আকাশের দিকে আঙুল তুলে প্রয়াত সতীর্থকে স্মরণ করেন। স্টেডিয়ামে ল্যাপ অব অনারের সময় আবেগ আর ধরে রাখতে পারেননি তিনি। চোখের জলেই ফুটে ওঠে দীর্ঘদিনের সতীর্থকে হারানোর বেদনা।

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি খুবই আবেগাপ্লুত ছিলাম। আজকের দিনটির সঙ্গে একটি বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। প্রায় ঠিক এক বছর আগে আমরা ডিওগো জোটাকে হারিয়েছিলাম।’

২০২৫ সালের ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা। সে সময় নিজের ল্যাম্বরগিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ভাই আন্দ্রে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর