ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৭ PM

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১০:২৭:৩১ AM

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল


ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) করা আবেদন নাকচ করেছে ফিফা। ফলে ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসের হলুদ কার্ড বহাল থাকছে।

প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাতিয়াস গালারজার সঙ্গে সংঘর্ষের জেরে হলুদ কার্ড দেখেন ওলিসে। রিপ্লেতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের জার্সি ধরেছিলেন। তবে গালারজা মুখ চেপে মাটিতে পড়ে গেলে রেফারি অলিজেকে সতর্ক করেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল এফএফএফ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারাইন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলতে দেওয়ার পর ফরাসি কর্তৃপক্ষও নিজেদের আবেদনের পক্ষে যুক্তি দেখিয়েছিল। কিন্তু ফিফা সেই আবেদন গ্রহণ করেনি।

বুধবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেন, ওলিসের হলুদ কার্ডের বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। বুধবার সকালে ফিফার কাছ থেকে আমরা সিদ্ধান্ত পেয়েছি যে, তার হলুদ কার্ড বহাল থাকবে।'

ফলে বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওলিসকে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।

এদিকে কুঁচকির চোটে প্যারাগুয়ের বিপক্ষে না খেলা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনিকে নিয়ে আশাবাদী দেশম। তিনি বলেন, 'সে এখন অনেক ভালো অনুভব করছে। আজ অনুশীলনে অংশ নিতে পারে। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। দলের বাকি সবাই প্রস্তুত আছে।'

এছাড়া প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্যকে ঘিরে আলোচনায় থাকলেও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়ে দেশম বলেন, 'কিলিয়ান ভালো আছে। যা হয়েছে, তা নিয়ে আর ফিরে তাকাতে চাই না। মানসিক ও শারীরিকভাবে সে খুবই শক্ত। আগামীকালের ম্যাচেই তার পুরো মনোযোগ।'

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর