এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৯:০৫:৩১ AM

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা


আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের জন্য  লিটন  দাসকে অধিনায়ক এবং তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক করা হয়েছে। ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের জয়ী দল। এশিয়ান গেমসের দল গঠন করা হয়েছে  অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। ওপেনিংয়ে লিটনের সঙ্গে আছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফ হাসানও।

ব্যাটিং বিভাগে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়,  ও ইয়াসির আলী চৌধুরী রয়েছেন। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন  সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

১৫ সদস্যের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর