সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ PM

সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৪৬ লাখ টাকার পণ্য জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:৪৯:৫৮ PM

সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৪৬ লাখ টাকার পণ্য জব্দ


সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার টাকার বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানে অংশ নেন।

অভিযানে গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি ও জুসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর