রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গত শুক্রবার গুলশান এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। পরে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গুলশান বিভাগের বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। দুটি ককটেল বিস্ফোরণের পর পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আজকের সিলেট/ জেকেএস









