দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ PM

দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৪:৫৩:১৭ PM

দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়। দোয়ারাবাজার থানার এসআই সঞ্জয় দত্তের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ইয়াবাসহ হোসনা আরা বেগমকে আটক করা হয়।

আটক হোসনা আরা একই ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর