সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি মকসুদ, সম্পাদক টিপু
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ PM

সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৪:৪৮:৩৬ PM

সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি মকসুদ, সম্পাদক টিপু


সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেন।

অনুমোদিত আংশিক কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি কাওছ আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুয়েল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে সিলেট জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর