শাল্লায় দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ PM

শাল্লায় দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৯:২৬:০৪ PM

শাল্লায় দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মাহবুব সোবহানী চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমেদ, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন এবং ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান।

এ ছাড়া বক্তব্য দেন বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এইচ সাগর, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন, ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদসহ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর