কানাইঘাটে ভাতিজির লাশ দেখতে গিয়ে প্রাণ গেল ফুফুর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ PM

কানাইঘাটে ভাতিজির লাশ দেখতে গিয়ে প্রাণ গেল ফুফুর

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৮:৩৫:১৭ AM

কানাইঘাটে ভাতিজির লাশ দেখতে গিয়ে প্রাণ গেল ফুফুর


কানাইঘাটে ভাতিজির মৃত্যুর খবর পেয়ে তার লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুফুর মৃত্যু হয়েছে। রুকিয়া বেগম (৩০) কানাইঘাট উপজেলার পুর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) আব্দুস শহীদের স্ত্রী।

শনিবার উপজেলার দিঘীরপার পুর্ব ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের মাঝরগ্রামের হাফিজ আব্দুল আহাদের ৩ বছর বয়সী মেয়ে আজ সকলের পানিতে ডুবে মারা যায়। ভাতিজির মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েটির ফুফু রুকিয়া বেগম বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সড়কের বাজার এলাকায় টমটম উল্টে  রুকিয়া বেগম সহ তিন জন আহত হন।  পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে রুকিয়া বেগমের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর