সারাদেশের ৩২৩টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। ৩২৩টি পৌরসভার মধ্যে সিলেট বিভাগের পৌরসভা রয়েছে ১৮টি।
স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে তাদের অপসারণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণের বিষয়টি জানা যায়।
যেসব পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে তার মধ্যে সিলেট জেলার ৪টি পৌরসভা হলো কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ।
মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা হলো মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ। সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভা হলো দিরাই, জগন্নাথপুর, সুনামগঞ্জ ও ছাতক। হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভা হলো হবিগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট , শায়েস্তাগঞ্জ ও মাধবপুর পৌরসভা।
আজকের সিলেট/ডি/এসটি









