ফাইল ছবি
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিএনজি চালক মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
রামপুর গ্রামের মিন্টু রায় জানান, আমি সকালে ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরুব্বীদের বিষয়টি জানাই, মুরুব্বিরা স্থানীয় ওয়ার্ড মেম্বাকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় সাইফুর রহমান জুয়েল বলেন, স্হানীয় আমাদের এলাকার একজন কৃষক উনার ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি দেখে এলাকায় খবর দেন। পরে এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসে।
বাহুবল মডেল থানার এসআই সোহেল বলেন, গত ২৫ সেপ্টেম্বর সিএনজি চালক মাসুক মিয়াকে কে বা কারা ভাড়ায় নিয়ে যায়। পরে সোহেল মিয়াকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। আজ সকালে উপজেলার রামপুর গ্রাম থেকে থানা পুলিশকে খবর দিলে আমরা এসে লাশটি উদ্ধার করি। লাশটি পঁচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্ঠি হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশে আঘাতের চিহৃ রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি 








