দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ব্যবসা করে পরিবার চালাতে চান আল-আমীন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৬ AM

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ব্যবসা করে পরিবার চালাতে চান আল-আমীন

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৬:২৯:৩৫ AM

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ব্যবসা করে পরিবার চালাতে চান আল-আমীন


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে দেখা মেলে দৃষ্টি প্রতিবন্ধী যুবক আল-আমীনের।তিনির দুটি চোখে দৃষ্টি প্রতিবন্ধী হলেও নিজ সক্ষমতায় চালাতে চান পরিবার।ভিক্ষাবৃত্তিকে করেন অপছন্দ।

প্রতিনিয়তই কাঁধে প্রচার মাইক নিয়ে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র বহন করে চলে তার ব্যবসা।শত কষ্টের মাঝেও দৃষ্টিহীন ভাবে শিশু মেয়ের হাত ধরে কমলাকান্দা ও মধ্যনগর দুই উপজেলার কয়েকটি বাজারে ঘুরে বেড়ান জীবিকার তাগিদে।দুটি চোখ জন্মগতভাবে অন্ধ থাকলেও কয়েক বছর ধরেই চলছেন তিনি। কিছুদিন যাবৎ ছয় বছর বয়সী মেয়ে সুমাইয়া' করেন বাবাকে সাহায্য।

সামান্য রুজি দিয়ে প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি না করেই চলে ৪ সদস্যের পরিবার।এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক যুবক আল-আমিনকে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা কররে নিদৃষ্ট স্থানে বসেই করতে পারেন ব্যাবসা।

দৃষ্টি প্রতিবন্ধী আল-আমীন কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত কাচু মিয়ার পুত্র তিনি।ক্রেতা ও পথচারীদের দাবী এমন দৃষ্টি প্রতিবন্ধী উদ্যোগী যুবকের পাশে দাড়িয়ে প্রয়োজন উৎসাহিত ও সহায়তা করা।তাই প্রশাসনিক সুদৃষ্টি কামনা করে একাধিক পথচারী।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর