জগন্নাথপুরের ইউপি সদস্য গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ AM

জগন্নাথপুরের ইউপি সদস্য গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৭:১০:২৩ AM

জগন্নাথপুরের ইউপি সদস্য গ্রেফতার


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহান আহমদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে জগন্নাথপুর থানা-পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়।

এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর