কোম্পানীগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৪ AM

কোম্পানীগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০১:৩৫:৩২ AM

 কোম্পানীগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার


কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলীর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটের দক্ষিণ সুরমায় সংঘটিত সহিংসতায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ। গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর