বাংলাভিশন সিলেট অফিসের ক্যামেরা পার্সন ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার সিলেট প্রতিদিনের চীফ ফটোগ্রাফার সাংবাদিক মো: আজমল আলীর মাতা দুলভী বেগম ইন্তেকাল করেছেন। সোমবার (২১অক্টোবর) দিবাগত রাত দেড়টায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬২বছর।
উল্লেখ্য, মরহুমা দুলভী বেগম গত শুক্রবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর নিজ বাসবভনে অসুস্থতাবোধ করলে তাকে প্রথমে শামসুদ্দিন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন থেকে তিনি হাই প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে সাংবাদিক মো. আজমল আলীর মা জননীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, চিফ এডিটর সাইফুর রহমান তালুকদার, সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, বার্তা সম্পাদক কলিলুর রহমান, স্টাফ রিপোর্ট শিপন চন্দ জয়, পাবেল আহমেদ, জনি কান্ত শর্মা সহ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক বৃন্দ।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজকের সিলেট/স্টাফ/এন.ই









