বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ AM

বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১০:৩১:৩১ AM

বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা


বালাগঞ্জে বিভিন্ন পণ্যের গুণগত মান নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

শনিবার দুপুরে বালাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ।

তিনি জানিয়েছেন- অভিযানে বাজারে ফল, শাকসবজি, ডিম, চাল, মুরগীর মাংস, আদা, রসুন, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পন্যের বিক্রয়মূল্য মনিটরিং করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা বা মূল্য তালিকা সংরক্ষন না করা বা আপডেট না থাকা এবং পাইকারী পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ করতে না পারায় ০৫ জন দোকানদার ও ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকতে বলা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর