বালাগঞ্জে ভোটকেন্দ্রে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেল হত্যা মামলার আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খলকু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার থেকে তাকে আটক করে বালাগঞ্জ থানা পুলিশ ।
জানা গেছে, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে বালাগঞ্জের আজিজপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল হত্যা মামলাটি প্রত্যক্ষ স্বাক্ষীর অভাবে এফআরটি করা হয়। নতুন করে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের সদয় দিক নির্দেশনায় ও বিধিমোতাবেক মামলা পুনজ্জীবিত করা হয়। মামলাটির এজহারভুক্ত পলাতক ৫নং আসামী খলকু মিয়াকে তাকে গ্রেফতার করা হয়। খলকু উক্ত মামলার প্রথম আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন নুরুর ছোট ভাই।
খলকু মিয়া গ্রেফতারের খবরটি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভুইয়া জানান, ২০১৮ সালের মামলাটি বাদীর আবেদনের প্রেক্ষিতে পুনজ্জীবিত করা হয়েছে। এজহারভুক্ত ৫নং আসামী খলকু মিয়া গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উচ্চ আদালতে সোপর্দ করা হবে। এবং বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
বালাগঞ্জ প্রতিনিধি 








