ওসমানীনগরে অতিরিক্ত দাম ও অনিয়মে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ AM

ওসমানীনগরে অতিরিক্ত দাম ও অনিয়মে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৭:৩২:০৪ AM

ওসমানীনগরে অতিরিক্ত দাম ও অনিয়মে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা


অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে ওসমানীনগরে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাস।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম এবং কৃষি কর্মকর্তা উম্মে তামিমা তাজপুর বাজারের পাশের বুড়ি নদীও পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এবং বাজারের মূল্য স্থিতিশীল রাখতে আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করব।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর