জৈন্তাপুরে দাফনের ৪ মাস পর কর্মকর্তা লাশ উত্তোলন, পরিকল্পিত হত্যার অভিযোগ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ AM

জৈন্তাপুরে দাফনের ৪ মাস পর কর্মকর্তা লাশ উত্তোলন, পরিকল্পিত হত্যার অভিযোগ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৭:৩৪:৩৯ AM

জৈন্তাপুরে দাফনের ৪ মাস পর কর্মকর্তা লাশ উত্তোলন, পরিকল্পিত হত্যার অভিযোগ


জৈন্তাপুরে চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের মরহুম ঈসা মেম্বারে ছেলে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা মইনুল হোসেন আয়ানি (৫০) নামে এক চাকরিজীবীর মৃত্যুর ৪ মাস পর লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে ।

পরিবারের তরফ থেকে মামলা ও আবেদনের প্রেক্ষিতে,আজ রবিবার দুপুর ১২টায় সিলেট জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  শফিকুল ইসলাম এর উপস্থিতিতে পারিবারিক কবরস্হান থেকে লাশটি উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়,গত ১৩ জুন রাত ১২ টায় মইনুল হোসেন আয়ানি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সিলেট তামাবিল মহাসড়ক সিলেট গ্যাস ফিল্ডের ৮ নং কুপ সম্মুখে মোটরসাইকল দুর্ঘটনায় মৃত্যু পরবর্তী-(পোস্টমর্টেম)ময়নাতদন্ত ছাড়াই আয়ানির লাশ পরিবারের সদস্যরা দাফন করে।

ঘটনার পরে নিহতের ভাই নজমুল হোসাইন (এমদাদ) বাদী হয়ে ৯ জনের নামে  সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে(৩ অক্টোবর) জৈন্তাপুর মডেল থানা মামলাটি আমলে নিয়ে রেকর্ড ভুক্ত করেছে।

পরিবারের পক্ষ থেকে ও মামলার এজাহারে জানা যায়,একটি সালিশি বিচারকে কেন্দ্র করে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আয়ানী।গত জুন মাসে উমনপুর হাইওয়ে ফিলিং স্টেশন সংলগ্ন আজাদ খানের বাড়িতে লেচু চুরির ঘটনা ঘটায় আসামী উমর আলী (২২), পিতা- তাহের আলী; আসামী সোহেল আহমদ বারেক (২২), পিতা- সমসুর ইসলাম; আসামী ইউসুফ আলী (২২), পিতা- মৃত আব্দুর রহিম।
 লেচু চুরির সালিশে আয়ানি জোরালো ভূমিকা রাখেন।এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে আসামী উমর আলী, সোহেল আহমদ ও ইউসুফ আলী। এই পরিকল্পনায় সহযোগিতা করে তিন আসামীর পরিবার।এছাড়াও আয়ানির পরিবার অভিযোগ করেন ১৩ জুন রাতে রাস্তায় ডিআই পিকআপ দিয়ে আয়ানির মোটরসাইকেল গতিরোধ করে লোহার পাইপ/রড দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে আসামীরা সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে আয়ানীর পরিবার, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটি ঐ রাতেই হরিপুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।উক্ত ঘটনায়  সড়ক পরিবহন আইনে ও একটি  মামলা দায়ের করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর