সাবেক কৃষিমন্ত্রীর গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৩ PM

সাবেক কৃষিমন্ত্রীর গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৭:৩০:২৩ AM

সাবেক কৃষিমন্ত্রীর গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল


মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল করেছে বিএনপি।

বুধবার দুপুরে সাবেক মেয়র মহসিন মিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৃথক দুটি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতারা আবদুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে নেতারা বলেন, সাবেক কৃষিমন্ত্রী বিনা ভোটে নির্বাচিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছেন। তারা দাবি করেন, গতকাল গ্রেফতারের সময় শহীদের কাছে ২০ কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

নেতারা আরও বলেন, আবদুস শহীদ ভুয়া মুক্তিযোদ্ধা এবং সরকারের উচিত এসব বিষয়ে তদন্ত করা। তিনি মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর