চুনারুঘাট ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৯ PM

চুনারুঘাট ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০২:২৯:৪৯ AM

চুনারুঘাট ৫৩ তম জাতীয়  সমবায় দিবস পালিত


হবিগঞ্জের চুনারুঘাটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষন সেন গুপ্তের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি)  মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক  কাজী মাহমুদুল হক সুজন, যুগ্ন সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট অবসর প্রাপ্ত সেনাকল্যান সমিতির সভাপতি নূরুল ইসলাম তোতা, শফিকুর রহমান খান প্রমুখ। পরে একটি র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানে উপজেলার সমবায় সমিতির বিভিন্ন গ্রাম থেকে সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর