চুনারুঘাটে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি সদস্য গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ PM

চুনারুঘাটে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৪:১১:২৬ AM

চুনারুঘাটে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি সদস্য গ্রেফতার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সালেক মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টায় চুনারুঘাট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্ডীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সালেক মিয়া গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং তিনি যুবলীগের সাবেক সভাপতি।

এদিকে, গত ১১ সেপ্টেম্বর যুবদল নেতা নাসির উদ্দিনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত সালেক মিয়া ওই মামলার এজাহারভুক্ত আসামী।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায় জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সালেক মিয়াকে রবিবার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর