অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৫ AM

অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৮:৩৯:০৭ AM

অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন


প্রায় দুই বছরের অপেক্ষার পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামরিক জোটে যোগদানের প্রক্রিয়া শেষ করে দেশটি।

সিএনএন জানিয়েছে, গত দুই বছর ধরে আলাপ-আলোচনার পর ৩২তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যপদ পেয়েছে সুইডেন।

ন্যাটোতে যোগদানের পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘ঐক্য ও সংহতি সুইডেনের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘যারা অপেক্ষা করে, তারা ভালো কিছুই পায়। আমাদের প্রতিরক্ষা জোট এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও বড়।’

ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, সুইডেন তাদের ‘সক্ষম সশস্ত্র বাহিনী এবং প্রথম শ্রেণির প্রতিরক্ষা শিল্প’ নিয়ে ন্যাটোতে যোগ দিয়েছে। ফলে এই জোট আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।

এর আগে, আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড ৩১তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়। দেশ দুটির সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই তারা ন্যাটোতে যোগ দিল। মূলত, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশিয়াকে চাপে রাখার জন্য সুইডেন ও ফিনল্যান্ডের মতো দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আজকের সিলেট/বিবি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর