ফ্যাসিবাদ ঠেকাতে সরকার-বিরোধী দলের ঐক্য জরুরি: শাবিপ্রবি উপাচার্য
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৬ AM

ফ্যাসিবাদ ঠেকাতে সরকার-বিরোধী দলের ঐক্য জরুরি: শাবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৮:২৮:১২ PM

ফ্যাসিবাদ ঠেকাতে সরকার-বিরোধী দলের ঐক্য জরুরি: শাবিপ্রবি উপাচার্য


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য রয়েছে। এ ঐক্য সব জায়গায় খুবই জরুরি, আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে তাহলে আবার ফ্যাসিবাদের আবির্ভাব হবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, নিজেদের ছোট ছোট ভুল অন্যদের মার্জনা করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। ছেলেমেয়েরাসহ সবাই যে আত্মত্যাগ করেছে তা যাতে বৃথা না যায়। এটি বৃথা গেলেই আবার ফ্যাসিবাদ চলে আসবে। এজন্য সবাই এক থাকব ও একটি বৈষম্যহীন দেশ গড়ার চেষ্টা করব।

‘আন্দোলনে কারোর অবদান ভুলে যাওয়া উচিত না। প্রত্যেকের যে সম্মান সেই সম্মানটা দেওয়া উচিত। অনেক শিক্ষিকা আছেন যারা আন্দোলনে নিজেদের উৎসর্গ করেছেন, এখন সেসব শিক্ষিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হয়। এটা ঠিক নয়। উনারা ছিলেন বলে আমরা এই নতুন দেশটা পেয়েছি, নতুন স্বপ্ন দেখছি’- যোগ করেন তিনি।

সভায় স্কুল অব ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর