মেক্সিকোতে ক্ষমতাসীন দলের এমপিকে গুলি করে হত্যা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ AM

মেক্সিকোতে ক্ষমতাসীন দলের এমপিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ১০:৪০:২২ AM

মেক্সিকোতে ক্ষমতাসীন দলের এমপিকে গুলি করে হত্যা


মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির এক আইনপ্রণেতাকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত জেনিয়াসেন এসকোবার ছিলেন উপকূলীয় ভেরাক্রুজ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল আইনপ্রণেতা। রাজ্যটি মেক্সিকোর কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার আবাসস্থল। তাকে নিজের গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে অন্তত একটি গুলির আঘাত ছিল।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও ফেডারেল নির্বাচন অনুষ্ঠানের এক বছরেরও কম সময় আগে এ ঘটনা ঘটল।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ হিমেনেজ সাংবাদিকদের বলেন, তদন্তের নথি প্রস্তুত করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

রাজ্যের জেনারেল সেক্রেটারি রিকার্দো আহুয়েদ বলেন, এসকোবারের গাড়িতে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

মেক্সিকোর নিম্নকক্ষের কংগ্রেস এসকোবারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করতে বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

আগামী বছরের ৬ জুন দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে ভোট হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর