সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ AM

সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ১০:৩০:৫২ AM

সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

মারা যাওয়া চার শিশুর মধ্যে দুইজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের। তাদের তিনজনের মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য শিশুটি মারা গেছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃত শিশুদের একজন সিলেটের কানাইঘাট উপজেলার, একজন জকিগঞ্জের। আরেকজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবং চতুর্থ শিশুটি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১৬৪ শিশুর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে। বাকি ১৫৪ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯৫ জন।

তবে একই সময়ে নমুনা পরীক্ষা করে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর