মাধবপুরে ইউএনওর সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ PM

মাধবপুরে ইউএনওর সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৫:৪২:০৫ PM

মাধবপুরে ইউএনওর সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি যানবাহনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ইউএনও, গাড়িচালক ও সঙ্গে থাকা আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।

মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়েন ইউএনও।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল ইউএনওকে বহনকারী সরকারি জিপটি (হবিগঞ্জ-১৬-১০৬৮)। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) জিপটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

সংঘর্ষের পর ইউএনওকে বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪) দুর্ঘটনায় পড়ে ধুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর