২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ PM

২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৯:০৭:১৭ AM

২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের


হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এটি তাদের ধ্বংস করা তৃতীয় মার্কিন এমকিউ-১ ড্রোন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির আকাশে মার্কিন একটি ড্রোন শনাক্ত করে তাদের অ্যারোস্পেস ফোর্স। পরে সেটিকে অনুসরণ করে নতুন একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়।

আইআরজিসির জনসংযোগ বিভাগের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজরদারির মধ্যে ছিল। একপর্যায়ে উন্নত সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ধ্বংস করা হয়। ইরান বলছে, কোনো হামলা চালানোর সুযোগ পাওয়ার আগেই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে একই এলাকায় আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালির কাছাকাছি একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল ইরানের সেনাবাহিনী।

ইরানের বক্তব্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি। তেহরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথে সামরিক ও সামুদ্রিক তৎপরতার ওপর নজরদারি এবং নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে।

এদিকে সামরিক বিশ্লেষকদের ধারণা, মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র পুরোনো এমকিউ-১ মডেলের ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। তবে ইরানের সাম্প্রতিক ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর