গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ AM

গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৯:১৯:০০ AM

গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো বক্তব্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল জামায়াতের কেউ নন, তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ফ্ল্যাটটিতে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।

মরিয়মের মৃত্যুর বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, এটি গাজী নজরুলের ব্যক্তিগত বিষয়। এ ঘটনায় দলের কোনো বক্তব্য নেই। তাঁর ভাষ্য, গাজী নজরুল বর্তমানে জামায়াতের সদস্য নন এবং ব্যক্তিগত কোনো ঘটনা বা অপরাধ তদন্তের দায়িত্ব সরকারের।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বলে জানানো হয়েছে।

সম্প্রতি এক তরুণীর সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে দলটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর