চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ PM

চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১০:৫৯:৫২ AM

চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আরিফুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমুরোড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি বিশেষ দল আমুরোড বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আরিফুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরিফুল ইসলাম হৃদয়কে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর