কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কালা মিয়া (৩০)। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও পুরো নাম পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।
আজকের সিলেট/ডি/এপি









